মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় দুই মিনিটের ট্রেলারে নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) নস্টালজিক আবহের দেখা মিলেছে।
নতুন
জুটি সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর অভিনয়ে ট্রেলারে উঠে এসেছে শাহরুখ খান ও কাজল অভিনীত
‘ডিডিএলজে’র রাজ-সিমরানের প্রসঙ্গ। সিনেমাটির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু বিষয়ও রাখা
হয়েছে ট্রেলারে। এমনকি শাহরুখ খান যেভাবে কাজলকে প্রপোজ করেছিলেন, সেই দৃশ্যের প্রসঙ্গও
এসেছে।
ট্রেলারের
বিভিন্ন দৃশ্যে ফুটে উঠেছে নব্বই দশকের প্রেমের সরলতা, আবেগ ও নস্টালজিয়া। পুরোনো দিনের
রোমান্টিক আবহকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা দেখা
গেছে।
‘মিশন
ডিডিএলজে’ পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ট্রেলার প্রকাশের পর সিনেমাটির নির্মাণশৈলী
ও দুই অভিনয়শিল্পীর রসায়ন নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ওয়েব
ফিল্মটির নামের মধ্যেই একটি ‘হিডেন স্টোরি’ রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তবে সেই
গল্পের সঙ্গে নামটির যোগসূত্র কী, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। পুরো বিষয়টি জানতে
ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানান নির্মাতা।
আসিফ
জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের
এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে
ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন
দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব
ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি
প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন