সংবাদ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত থেকে ১ হাজার ৪০০ রাউন্ড এসএমজির গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। ছবি : সংবাদ

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। এ সময় গোলাবারুদ বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে।

রাত আটটার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন আরোহীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাহাড়ের গহীন অরণ্যে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মিমি এসএমজির ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে বিজিবি।

মেজর এস এম ইমরুল কায়েস বলেন, পানছড়ি ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে অত্যন্ত তৎপর। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। এ সময় গোলাবারুদ বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে।

রাত আটটার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন আরোহীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাহাড়ের গহীন অরণ্যে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মিমি এসএমজির ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে বিজিবি।

মেজর এস এম ইমরুল কায়েস বলেন, পানছড়ি ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে অত্যন্ত তৎপর। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত