সংবাদ

মহাদেবপুরে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

মহাদেবপুরে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার
অভিযুক্ত গোবিন্দ পাহান। ছবিঃ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে ওই কিশোরীর বাবা-মা পাশের গ্রামে ধান কাটতে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে কিশোরী তার মা-বাবাকে বিষয়টি জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে স্থানীয় সালিসে কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার (২৫ মে) মহাদেবপুর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ ভোরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কিশোরীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মহাদেবপুরে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে ওই কিশোরীর বাবা-মা পাশের গ্রামে ধান কাটতে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে কিশোরী তার মা-বাবাকে বিষয়টি জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে স্থানীয় সালিসে কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার (২৫ মে) মহাদেবপুর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ ভোরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কিশোরীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত