সংবাদ

রাহুলকে নিশানা নিতিন নবীনের: আবারও মোদির প্রত্যাবর্তনের দাবি

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

রাহুলকে নিশানা নিতিন নবীনের: আবারও মোদির প্রত্যাবর্তনের দাবি
ছবি : সংবাদ

রাহুল গান্ধীকে আক্রমণ করে বিজেপি নেতা নিতিন নবীন বলেন, বিরোধীদের নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। তা না হলে আগামী দিনে কংগ্রেসের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার অভিযোগ, রাহুল গান্ধী দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। বিদেশি শক্তির ‘টুলকিট’ হিসেবে কাজ করার অভিযোগও তোলেন তিনি। বাংলাদেশ ও নেপালের অস্থিরতার প্রসঙ্গ টেনে রাহুলের বিরুদ্ধে ভারতেও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করার অভিযোগ করেন বিজেপি নেতা।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও বিরোধীদের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেন নিতিন নবীন। তাঁর বক্তব্য, এসআইআরের কারণে যদি নির্বাচনে হার হয়ে থাকে, তাহলে কেরলে কংগ্রেস কীভাবে জিতল? কর্নাটক ও হিমাচল প্রদেশে জিতলে সব ঠিক, অথচ অন্য রাজ্যে হারলেই নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে। মৃত, স্থানান্তরিত এবং অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর ব্যাপারেও বিজেপি যে অনড়, সেই বার্তা দেন নিতিন।

এদিন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজেরও প্রশংসা করেন বিজেপি নেতা। তার দাবি, ২০১৯ সালে মোদির নেওয়া সংকল্প বাস্তবায়িত হয়েছে। সরকারের উন্নয়ন নীতির ফলে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার বাইরে বেরিয়ে এসেছেন বলেও দাবি করেন তিনি।

কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদিকে অপমান করার অভিযোগ তুলে নিতিন নবীন বলেন, যতবার প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, ততবারই সাধারণ মানুষের মধ্যে তার প্রতি সমর্থন বেড়েছে। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি দাবি করেন, রাজ্যে এখন ‘রামরাজ্য’ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রকৃত স্বাধীনতা এসেছে। মহিলাদের নিরাপত্তা ও পরিষেবার আশ্বাস দিয়ে বিজেপি কর্মীরা তাঁদের পাশে থেকে কাজ করবেন বলেও জানান তিনি।

২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে নিতিন নবীন বলেন, ফের ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদি। লালকেল্লায় আবারও প্রধানমন্ত্রীকে জাতীয় পতাকা হাতে দেখতে পাবেন দেশবাসী। ২০২৭ সালে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও পদ্ম ফুটবে বলে দাবি করেন বিজেপি নেতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রাহুলকে নিশানা নিতিন নবীনের: আবারও মোদির প্রত্যাবর্তনের দাবি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত