সংবাদ

প্রিয়শপ ও এনআরবি ব্যাংকের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

প্রিয়শপ ও এনআরবি ব্যাংকের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ
ছবি : সংবাদ

দেশের প্রায় আড়াই লাখ ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী প্রতিদিন বিপুল পরিমাণ বাণিজ্য করলেও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে এনআরবি ব্যাংক পিএলসি এবং বি-টু-বি রিটার্ল প্ল্যাটফর্ম ‘প্রিয়শপ’ একটি সমঝোতা চুক্তি সই করেছে। এই অংশীদারত্বের ফলে খুচরা ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটররা জামানতবিহীন এম্বেডেড ক্রেডিট এবং কার্যকরী মূলধন ঋণের সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রিয়শপ প্ল্যাটফর্মে প্রতিটি অর্ডার, ডেলিভারি ও পেমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত হয়। এই ডিজিটাল লেনদেনের তথ্যই ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণযোগ্যতা যাচাইয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সব ধরনের ঋণসুবিধা এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং, রিলোডেবল পে-রোল কার্ড এবং ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে দুই প্রতিষ্ঠানের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুল আলম খাঁন বলেন, ‘ছোট ব্যবসায়ীদের প্রতিটি ডিজিটাল লেনদেন তাদের আর্থিক পরিচয় গড়ে তোলে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরও ভালো অর্থায়নের সুযোগ তৈরি করবে।’ এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত জানান, প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যকর সহায়তা দেওয়াই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


প্রিয়শপ ও এনআরবি ব্যাংকের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রায় আড়াই লাখ ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী প্রতিদিন বিপুল পরিমাণ বাণিজ্য করলেও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে এনআরবি ব্যাংক পিএলসি এবং বি-টু-বি রিটার্ল প্ল্যাটফর্ম ‘প্রিয়শপ’ একটি সমঝোতা চুক্তি সই করেছে। এই অংশীদারত্বের ফলে খুচরা ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটররা জামানতবিহীন এম্বেডেড ক্রেডিট এবং কার্যকরী মূলধন ঋণের সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রিয়শপ প্ল্যাটফর্মে প্রতিটি অর্ডার, ডেলিভারি ও পেমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত হয়। এই ডিজিটাল লেনদেনের তথ্যই ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণযোগ্যতা যাচাইয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সব ধরনের ঋণসুবিধা এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং, রিলোডেবল পে-রোল কার্ড এবং ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে দুই প্রতিষ্ঠানের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুল আলম খাঁন বলেন, ‘ছোট ব্যবসায়ীদের প্রতিটি ডিজিটাল লেনদেন তাদের আর্থিক পরিচয় গড়ে তোলে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরও ভালো অর্থায়নের সুযোগ তৈরি করবে।’ এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত জানান, প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যকর সহায়তা দেওয়াই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত