সংবাদ

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের দেশের অমূল্য সম্পদ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রবাসীদের জ্ঞান, মেধা ও পরিশ্রম বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করে তুলছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন, ইংল্যান্ড আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেই অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের টেকসই উন্নয়নের জন্য প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন। এ দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রবাসী বাংলাদেশিদের দেশের অমূল্য সম্পদ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রবাসীদের জ্ঞান, মেধা ও পরিশ্রম বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করে তুলছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন, ইংল্যান্ড আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেই অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের টেকসই উন্নয়নের জন্য প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন। এ দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত