সংবাদ

ভার্চুয়াল কার্যক্রমে সুপ্রিম কোর্টের দুই বিভাগে ৫৯৬ মামলা নিষ্পত্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ভার্চুয়াল কার্যক্রমে সুপ্রিম কোর্টের দুই বিভাগে ৫৯৬ মামলা নিষ্পত্তি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকারের গৃহীত সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে সপ্তাহের দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

আজ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে এই পদ্ধতিতে মামলা শুনানি ও নিষ্পত্তি করা হয়।
এর আগে প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি পরিচালিত হবে।
​বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই বিভাগের মামলা শুনানি ও নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ১২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ মোট ১৪৬০টি মামলার শুনানি এবং ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
​এদিকে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলন করছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা মিছিল শেষে এক সমাবেশে আইনজীবীরা এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।
সমাবেশে আইনজীবী মাহফুজুর রহমান বলেন, “আগামী মঙ্গলবারের মধ্যে যদি তারা এই পরীক্ষামূলক সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়মিত আদালত চালু না করে, তবে মঙ্গলবার বেলা একটায় আমরা কালো পতাকা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করব।”
​সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী এই ভার্চুয়াল শুনানি পরিচালিত হচ্ছে।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারিক কার্যক্রমে ব্যাপক গতিশীলতা লক্ষ্য করা গেছে। বর্তমানে ভার্চুয়াল শুনানির জন্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং মিটিং আইডি নিয়মিতভাবে সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভার্চুয়াল কার্যক্রমে সুপ্রিম কোর্টের দুই বিভাগে ৫৯৬ মামলা নিষ্পত্তি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত