জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বাবাও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ হাওলাদার (৩৫) ওই গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে। আহত হয়েছেন বাবা আমজেদ হাওলাদার (৬০)। নিহতের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়ির লোকজন পারিবারিকভাবে হামলা চালায় বলে অভিযোগ এলাকাবাসীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন হানিফ। এরই জের ধরে প্রতিপক্ষ বাবুল হাওলাদার ও তার ছেলেরা হানিফকে বেদম মারধর ও কুপিয়ে জখম করে।
ছেলের চিৎকারে এগিয়ে এসে বাঁচাতে চেষ্টা করলে আমজেদ হাওলাদারকেও একইভাবে রক্তাক্ত করে প্রতিপক্ষের লোকেরা।
পরে গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা আমজেদ হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, আবাদি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে সেই পুরনো বিরোধ হিংস্র রূপ ধারণ করে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন