পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা 'জামাত শিবিরের চামড়া, তুলে নিব আমরা', 'শিবিরের সন্ত্রাস, রুখে দাও ছাত্রসমাজ' ,'গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না','জামাত-শিবির জামাত-শিবির, গুপ্ত, গুপ্ত'সহ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী শিবিরকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা অনতিবিলম্বে আপনাদের নেতাকর্মীদের থামান। এদের কে যদি থামাতে ব্যার্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠাঁই দিবে না। আপনারা সুষ্ঠুধারার রাজনীতিতে ফিরে আসেন, না হলে একাত্তরের মতো এইবারও পাছায় লাথি দিয়ে আপনাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।"
সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, জামাত শিবির বাংলাদেশ বিরোধী সংগঠন। এই পরিচয়বিহীন সংগঠন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করলে, দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করলে আইনিভাবে প্রতিহত করা হবে।
এসময় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুসহ শতাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন