সংবাদ

কারাগারে নিজের বালিশ ‘গোলাম পরওয়ারকে দিতেন’ মৎসপ্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

কারাগারে নিজের বালিশ ‘গোলাম পরওয়ারকে দিতেন’ মৎসপ্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনে কার কী ভূমিকা ছিল, ‘তা মানুষ জানে’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জুলাই আন্দোলন নিয়ে ‘একক কৃতিত্ব’ দাবি করার প্রবণতার সমালোচনা করে বিএনপির এই নেতা জাতীয় সংসদে বলেছেন, ওই সময় তিনি কারাগারে ছিলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারও তার পাশে ছিলেন।

টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি ম্যাক্সিমাম সময় তাকে (গোলাম পরওয়ার) আমার বালিশটা দিতাম শোয়ার জন্য।”

র‌বিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের ভূমিকা প্রসঙ্গে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী  বলেন, “জুলাই আন্দোলন নিয়ে এমনভাবে কথা বলা হচ্ছে, যেন ‘শুধু একটি পক্ষই’ আন্দোলন করেছে।” তিনি বলেন, “কারও দাবি একরকম, আর বাস্তবতা আরেকরকম।”

বিএনপির এই এমপি বলেন, “আওয়ামী লীগ মনে করে একাত্তরে মুক্তিযুদ্ধ  তারাই করেছে, আর কেউ যুদ্ধ করে নাই। ইদানীং ওই রোগ তাদের (শিবির) ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে নেই।”

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে, উনি নাকি ওই টাইমে বাজার করেছেন। আর ছাত্রদলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশের দ্বারা। তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কী ভূমিকা?”

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করার সমালোচনা করে টুকু বলেন, “এই সরকার মাত্র দুই মাস হয়েছে, অথচ অভিযোগ এমনভাবে তোলা হচ্ছে যেন সরকার পাঁচ বছর পার করে ফেলেছে। এইটা কিন্তু ১৪ সালের নির্বাচন মার্কা সরকার না, ১৮ সালের নির্বাচন মার্কা সরকার না, ২৪ এর সরকার না। এটা জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত।”

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের নেতাদের রাজনৈতিক ভাষার সমালোচনা করে টুকু বলেন, “কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন। কাদেরকে? নিশ্চিহ্ন করে দেবেন, কাদেরকে?” তিনি বলেন, “আন্দোলন করে করে বিএনপি গত ১৭ বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না।”

বিরোধী রাজনৈতিক শক্তির অতীত ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী টুকু বলেন, “আপনারা ৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুবিধা করে দিয়েছিলেন। এখনো ভুলের রাজনীতিতে আছেন। ৮৬ তেও করেছেন, ৯৬ তেও করেছেন।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কারাগারে নিজের বালিশ ‘গোলাম পরওয়ারকে দিতেন’ মৎসপ্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত