সংবাদ

এবার ওয়েব সিরিজে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

এবার ওয়েব সিরিজে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

বলিউড নির্মাতা করণ জোহরের অন্যতম আলোচিত ও বিতর্কিত সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’ (KANK)। মুক্তির ২০ বছর পর এবার নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। সিনেমা নয়, বরং আধুনিক সম্পর্কের টানাপোড়েনের এই গল্প এবার ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসেবে ফিরছে।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর নিজেই এই বড় খবরটি নিশ্চিত করেছেন।

করণ জানান, ‘কাভি আলবিদা না ক্যাহনা’-কে একটি দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের জন্য ইতিমধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তার মতে, সিনেমার গল্পের যে গভীরতা এবং সম্পর্কের যে জটিলতা, তা বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটে বলার জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, “আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি এবং খুব শিগগির এর কাজ শুরু হবে।”

পরিচালক স্পষ্ট করেছেন যে, সিরিজটি কেবল মূল সিনেমার হুবহু রিমেক হবে না। বরং সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং আধুনিক দাম্পত্য জীবনের জটিলতাগুলোকে আরও বিশদভাবে এবং নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলা হবে। তবে মূল সিনেমার সেই আইকনিক চরিত্রগুলোতে অর্থাৎ শাহরুখ খান, রানী মুখার্জি বা প্রীতি জিনতার জায়গায় নতুন করে কারা অভিনয় করবেন, তা এখনও গোপন রেখেছেন করণ।

উল্লেখ্য, ২০০৬ সালে যখন সিনেমাটি মুক্তি পেয়েছিল, তখন এটি নিয়ে দর্শকমহলে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হলেও পরকীয়ার মতো স্পর্শকাতর বিষয় তুলে ধরায় তখন বেশ সমালোচনার মুখে পড়েছিলেন করণ জোহর। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি ‘কাল্ট ক্লাসিক’-এর মর্যাদা পেয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এবার ওয়েব সিরিজে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত