সংবাদ

ঝড়ে গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

ঝড়ে গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। ছবি : সংবাদ

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে তাঁবুর ওপর গাছ ভেঙে পড়ে আরফাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় আত্রাই নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত আরফাতুন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খোলাপাড়া এলাকার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন নদীর পাড়ে প্রায় ৩৮টি বেদে পরিবার তাঁবু টানিয়ে বসবাস করছে। আজ ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি বড় ইউক্যালিপটাস গাছ উপড়ে আরফাতুনের তাঁবুর ওপর পড়ে। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আরফাতুনকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেদে পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি যাযাবর এই সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য স্থানীয়ভাবে একজন শিক্ষক নিয়োগের আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে গাছচাপা পড়ে মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

ঘটনাস্থল পরিদর্শনের সময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঝড়ে গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে তাঁবুর ওপর গাছ ভেঙে পড়ে আরফাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় আত্রাই নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত আরফাতুন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খোলাপাড়া এলাকার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন নদীর পাড়ে প্রায় ৩৮টি বেদে পরিবার তাঁবু টানিয়ে বসবাস করছে। আজ ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি বড় ইউক্যালিপটাস গাছ উপড়ে আরফাতুনের তাঁবুর ওপর পড়ে। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আরফাতুনকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেদে পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি যাযাবর এই সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য স্থানীয়ভাবে একজন শিক্ষক নিয়োগের আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে গাছচাপা পড়ে মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

ঘটনাস্থল পরিদর্শনের সময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত