ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর আওতায় ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন গাজীপুরের কাশিমপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম। ‘নেক্সট লেভেল অফার’ সুবিধায় পাওয়া এই ভাউচার দিয়ে তিনি ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ ও একটি ওয়াশিং মেশিন নিয়েছেন। আকস্মিক এই পুরস্কারে শাহিদুল ও তার পরিবারে বইছে আনন্দের জোয়ার।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাজীপুর চৌরাস্তার ওয়ালটন প্লাজা ‘ভাওয়াল পয়েন্টে’ আনুষ্ঠানিকভাবে শাহিদুলের হাতে ক্যাশ ভাউচারটি তুলে দেওয়া হয়। ভাউচার হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া এবং ওয়ালটন প্লাজার বিক্রয় বিভাগের প্রধান এম এম নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
শাহিদুল ইসলাম পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন (মার্কেটিং) কর্মকর্তা। তার গ্রামের বাড়ি শেরপুর সদরের খাসপাড়ায়। তিনি জানান, দীর্ঘ দিন ধরেই তিনি ওয়ালটনের পণ্য ব্যবহার করছেন। গত ৯ জুন গাজীপুর চৌরাস্তার শোরুম থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। পণ্যটি ডিজিটাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার কিছু সময় পরেই তার মুঠোফোনে ১ লাখ টাকা জেতার খুদেবার্তা আসে।
শাহিদুল বলেন, ‘ওয়ালটন পণ্যের গুণগত মান ও সেবার প্রতি আমার আগে থেকেই আস্থা ছিল। এই পুরস্কার পাওয়ার পর সেই বিশ্বাস আরও দৃঢ় হলো।’
সারাদেশে বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক ও দ্রুত করতে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ পরিচালনা করছে। এর আওতায় ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা ই-প্লাজা থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের উপহার।
ওয়ালটন সূত্র জানায়, ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ক্রেতার তথ্য ও পণ্যের বিস্তারিত বিবরণ সার্ভারে সংরক্ষণ করা হয়। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহকেরা দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা নিতে পারেন।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন