গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের আল আমিনের ছেলে। গত কয়েক দিন আগে মায়ের সঙ্গে নাকাই গ্রামে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে এসেছিল সে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯ টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় তার মা শিউলি বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ঘণ্টাখানেক পর বাইরে এসে ছেলেকে না দেখে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িতে কোথাও না পেয়ে বাড়ির সামনের ডোবায় তার সন্দেহ হয়। পরে ডোবার পানিতে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
সন্তানকে হারিয়ে মা শিউলি বেগম এখন দিশেহারা। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন