সংবাদ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মানিকগঞ্জ সদর থানা। ছবি : সংবাদ

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের বাইকে করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বহনকারী হেলোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের বাইকে করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বহনকারী হেলোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত