সংবাদ

ঝড়ের কবলে পড়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

ঝড়ের কবলে পড়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে সায়েদ আলী (৩৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার মধ্যরাত থেকে হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাটের সর্বত্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রতিদিনের মতো আজ বিকেলেও সায়েদ আলী জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। পথে জারুলিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি তীব্র ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কারণে অটোরিকশাটি উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঝড়ের কবলে পড়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে সায়েদ আলী (৩৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার মধ্যরাত থেকে হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাটের সর্বত্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রতিদিনের মতো আজ বিকেলেও সায়েদ আলী জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। পথে জারুলিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি তীব্র ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কারণে অটোরিকশাটি উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত