বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ধরনে দ্রুত পরিবর্তন আসছে। বড় আকারের ডেস্কটপ কম্পিউটারের পরিবর্তে ব্যবহারকারীরা এখন ছোট, শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী মিনি পিসির Mini PC দিকে ঝুঁকছেন। বিশেষ করে শহরাঞ্চলে কাজের সীমিত জায়গা, বিদ্যুৎ খরচ কমানোর প্রয়োজনীয়তা এবং সহজে বহনযোগ্য হওয়ার কারণে এসব ডিভাইসের জনপ্রিয়তা বাড়ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান সময়ে অফিস, ফ্রিল্যান্সিং ও শিক্ষাক্ষেত্রে অল্প জায়গায় উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে Mini PC একটি কার্যকর সমাধান। প্রচলিত ডেস্কটপের তুলনায় এটি বিদ্যুৎ খরচ কমায়। একই সঙ্গে মাল্টিটাস্কিং, নথিপত্র প্রক্রিয়াজাতকরণ (ডকুমেন্ট প্রসেসিং), অনলাইন মিটিং, এমনকি হালকা গ্রাফিক্সের কাজেও এসব পিসি ভালো পারফরম্যান্স দিচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ী সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং তরুণ ফ্রিল্যান্সারদের জন্য মিনি পিসি একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠেছে।
বাজারের এই চাহিদাকে মাথায় রেখে দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড কিউবিটস Qbits তাদের নতুন মিনি পিসি বাজারে এনেছে। এতে রয়েছে আধুনিক প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ ও উন্নত কানেক্টিভিটি সুবিধা। ছোট নকশার কারণে এটি যেকোনো কর্মপরিবেশে সহজেই মানিয়ে যায়। এমনকি মনিটরের পেছনে সংযুক্ত করেও একটি পরিপাটি সেটআপ তৈরি করা সম্ভব।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরে দেশে মিনি পিসির বাজার আরও বড় হবে। বিশেষ করে যারা কম খরচে নির্ভরযোগ্য পারফরম্যান্স খুঁজছেন, তাদের কাছে এই ডিভাইসগুলো আকর্ষণীয় হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন