ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ফিলিস্তিন ইস্যু নিয়ে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি: ভয়েসেস ফ্রম প্যালেস্টাইন অ্যান ইন্টারন্যাশনাল সেমিনার অন লিবারেশন অ্যান্ড জাস্টিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই সেমিনারটি আয়োজিত হয়, যেখানে দেশি-বিদেশি আলোচকগণ ফিলিস্তিনের মুক্তি ও ন্যায়বিচার নিয়ে কথা বলেন।
সেমিনারে প্যালেস্টাইন স্কলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নওয়াফ হাইল তাকরুরি ফিলিস্তিনের সাথে বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, "আমরা সবাই বায়তুল মাকদিসের বাসিন্দা। আপনাদের পূর্বপুরুষ সাইফুল আযম ইসরায়েলের বিমান ধ্বংস করেছিল। এটাই প্রমাণ করে পবিত্র ভূমির সাথে আপনাদের সম্পর্ক কতটা দৃঢ়। আমি তার কবর জিয়ারত করার নিয়ত করেছি।"
বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার প্রশংসা করে তিনি আরও বলেন, "আরব দেশগুলো ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করছে। কিন্তু আপনাদের দেশের পাসপোর্ট দিয়ে এখনও ইসরায়েলে প্রবেশ করা যায় না।"
মুসলিম উম্মাহর কাছে আল-আকসার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে নওয়াফ হাইল তাকরুরি বলেন, "আল কুদস হলো সকল মুসলমানের শহর। তাই আমাদের উচিত সর্বদা কুদস নিয়ে চিন্তা করা। মাসজিদুল আকসা মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান এবং প্রথম কিবলা। এ ভূমির গুরুত্ব বোঝানোর জন্যই এটিকে মুসলিমদের প্রথম কিবলা বানিয়েছিলেন।"
ইসরায়েলের সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, "ইসরায়েল রায় প্রদান করেছে তারা ইচ্ছে করলেই ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে পারে। আমি আপনাদের অনুরোধ জানাব, আপনারা এর প্রতিবাদে কর্মসূচি পালন করুন।"
একইসাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানাব, তারা যেন ইসরায়েলের এই মানবতাবিরোধী রায়ের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। সেমিনারে যেন বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আমন্ত্রণ জানানো হয়। আমরা এক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"
উক্ত আন্তর্জাতিক সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক ও গবেষক ড. ইহসান সেনোসেক আফেন্দি, তুরস্কের রিবাত হিউম্যানিটেরিয়ান এইড অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়্যিদ মেহমেত ডুমান এবং আল কুদস ওয়াকফ ফর হেল্প অ্যান্ড এডুকেশনের চেয়ারম্যান ড. জাকারিয়া খালিল। ডাকসুর পক্ষে সেমিনারে অংশগ্রহণ করেন ভিপি মো. আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন ও আনাস ইবনে মুনির।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন