সংবাদ

স্বপদে বহাল হচ্ছেন আলমডাঙ্গার ৪ চেয়ারম্যান

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

স্বপদে বহাল হচ্ছেন আলমডাঙ্গার ৪ চেয়ারম্যান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলোচিত চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাদের হারানো পদ ফিরে পাচ্ছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের স্বপদে বহাল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

আদেশপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন—ডাউকি ইউপির তরিকুল ইসলাম, খাদিমপুরের মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, চিৎলার হাসানুজ্জামান সরোয়ার ও খাসকররা ইউপির তাফসির আহমেদ মল্লিক লাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর ওই চার চেয়ারম্যানের স্থলে প্রশাসক নিয়োগ দিয়েছিল জেলা প্রশাসন। এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক চারটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে গত ১২ মার্চ আদালত জেলা প্রশাসনের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এই স্থগিতাদেশের পর গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চার চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের সেই চিঠির অনুলিপি পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আলমডাঙ্গা ইউএনওকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের স্বপদে বহালের নির্দেশ দেন।

পদ ফিরে পাওয়ার এই আদেশের ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবায় গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

স্বপদে বহাল হচ্ছেন আলমডাঙ্গার ৪ চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলোচিত চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাদের হারানো পদ ফিরে পাচ্ছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের স্বপদে বহাল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

আদেশপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন—ডাউকি ইউপির তরিকুল ইসলাম, খাদিমপুরের মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, চিৎলার হাসানুজ্জামান সরোয়ার ও খাসকররা ইউপির তাফসির আহমেদ মল্লিক লাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর ওই চার চেয়ারম্যানের স্থলে প্রশাসক নিয়োগ দিয়েছিল জেলা প্রশাসন। এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক চারটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে গত ১২ মার্চ আদালত জেলা প্রশাসনের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এই স্থগিতাদেশের পর গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চার চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের সেই চিঠির অনুলিপি পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আলমডাঙ্গা ইউএনওকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের স্বপদে বহালের নির্দেশ দেন।

পদ ফিরে পাওয়ার এই আদেশের ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবায় গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত