সংবাদ

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ১০:১৪ এএম

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার ( মে) বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিএনপি শ্রমিক দল সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের আশা, আজকের এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী শ্রমিকের সমাগম ঘটবে।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে:

জরুরি রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য রাস্তায় বিশেষ ব্যবস্থা রাখা হবে। সমাবেশে আসা নেতাকর্মী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় থাকবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। জনসমাগম বিবেচনা করে স্যানিটেশন সুবিধার জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার ( মে) বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিএনপি শ্রমিক দল সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের আশা, আজকের এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী শ্রমিকের সমাগম ঘটবে।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে:

জরুরি রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য রাস্তায় বিশেষ ব্যবস্থা রাখা হবে। সমাবেশে আসা নেতাকর্মী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় থাকবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। জনসমাগম বিবেচনা করে স্যানিটেশন সুবিধার জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত