সংবাদ

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)
প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‍্যাব–৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। শনিবার (১৪ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার কালনা এলাকার মধুমতি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রায়হান হোসেন (২৫), একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মো. আলম সানার স্ত্রী মোছা. ময়না বেগম (৬০) এবং জাহাবাজ সরদারের মেয়ে মোছা. মমতাজ বেগম (৫৮)।

র‍্যাব–৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে ভাটিয়াপাড়ার কালনা এলাকায় মধুমতি সেতুর টোল প্লাজায় অবস্থান নেয় র‍্যাবের একটি অভিযানিক দল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাস্টার ট্রাভেলস পরিবহনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

পরে র‍্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদক চোরাচালানের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানায় মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‍্যাব–৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। শনিবার (১৪ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার কালনা এলাকার মধুমতি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রায়হান হোসেন (২৫), একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মো. আলম সানার স্ত্রী মোছা. ময়না বেগম (৬০) এবং জাহাবাজ সরদারের মেয়ে মোছা. মমতাজ বেগম (৫৮)।

র‍্যাব–৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে ভাটিয়াপাড়ার কালনা এলাকায় মধুমতি সেতুর টোল প্লাজায় অবস্থান নেয় র‍্যাবের একটি অভিযানিক দল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাস্টার ট্রাভেলস পরিবহনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

পরে র‍্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদক চোরাচালানের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানায় মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত