সংবাদ

ঢাকার বাতাস ‘সতর্কতামূলক’ অবস্থানে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৯:৫৫ এএম

ঢাকার বাতাস ‘সতর্কতামূলক’ অবস্থানে

আজ ঢাকার বাতাস ‘সতর্কতামূলক’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)।

বুধবার (৬ মে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ এক ঘণ্টা সময়ে শহরটির বায়ুমান স্কোর ছিল ১৪৮।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে করাচি, কুয়েত সিটি ও চীনের চেংডু।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ইন্দোনেশিয়ার মেদান শহর। শহরটির বায়ুর স্কোর ছিল শূন্য। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ডের অকল্যান্ড, যুক্তরাষ্ট্রের ডেনভার ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

ঢাকার বাতাস ‘সতর্কতামূলক’ অবস্থানে

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

আজ ঢাকার বাতাস ‘সতর্কতামূলক’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)।

বুধবার (৬ মে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ এক ঘণ্টা সময়ে শহরটির বায়ুমান স্কোর ছিল ১৪৮।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে করাচি, কুয়েত সিটি ও চীনের চেংডু।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ইন্দোনেশিয়ার মেদান শহর। শহরটির বায়ুর স্কোর ছিল শূন্য। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ডের অকল্যান্ড, যুক্তরাষ্ট্রের ডেনভার ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত