‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’—এই অঙ্গীকারকে ধারণ করে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর। দুই যুগের বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন নাট্যচর্চা ও মঞ্চ প্রযোজনার মাধ্যমে দলটি বাংলাদেশের নাট্যাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে। এই বিশেষ মাইলফলক উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে দুটি উল্লেখযোগ্য নাট্যপ্রদর্শনী।
আগামী ৬ মে সন্ধ্যা
৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে বহুল প্রশংসিত
নাটক ‘টিনের তলোয়ার’। নাট্যসম্রাট উৎপল দত্ত-এর কালজয়ী এই নাটকটির নির্দেশনা দিয়েছেন
অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে নির্মিত হলেও নাটকটি সমকালীন সামাজিক
ও রাজনৈতিক বাস্তবতায় এখনও প্রাসঙ্গিক বলে মনে করছেন নাট্যবোদ্ধারা।
নাটকটিতে অভিনয়
করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী,
মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর,
নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। প্রযোজনার মঞ্চসজ্জা করেছেন ফয়েজ জহির,
আলোক পরিকল্পনায় আছেন ঠা-ু রায়হান, সঙ্গীত পরিচালনায় শিশির রহমান, পোশাক পরিকল্পনায়
নূনা আফরোজ এবং রূপসজ্জায় জনি সেন। পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু। এছাড়া দুই যুগ
পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় আগামী ১২ মে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুর স্টুডিও থিয়েটার
হলে মঞ্চায়িত হবে ‘শেষের কবিতা’।
রবীন্দ্রনাথ ঠাকুর-এর
কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা
দিয়েছেন নূনা আফরোজ। দীর্ঘ ২৪ বছরের পথচলায় প্রাঙ্গণেমোর যে ধারাবাহিক সৃজনশীলতা ও
মঞ্চনির্ভর শিল্পচর্চা চালিয়ে যাচ্ছে, তারই উদযাপন এই আয়োজন। সংশ্লিষ্টদের আশা, দুটি
নাট্যপ্রযোজনাই দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক সাংস্কৃতিক অভিজ্ঞতা।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন