সংবাদ

আসছে র‍্যাপার আলী হাসানের নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৪:২৯ পিএম

আসছে র‍্যাপার আলী হাসানের নতুন গান

বছর খানেক আগে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে আলোচনায় আসেন র‍্যাপার আলী হাসান। এরপর ধারাবাহিকভাবে একের পর এক র‍্যাপ গান প্রকাশ করে তিনি শ্রোতাদের মধ্যে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। সমাজের নানা বাস্তবতা ও সমসাময়িক ইস্যু তার গানের মূল উপজীব্য।

‘ব্যবসার পরিস্থিতি’ গানের মাধ্যমে যেমন তিনি সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছিলেন, তেমনি পরবর্তীতেও বিভিন্ন বিষয়ভিত্তিক গান করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করতে দেখা গেছে এই শিল্পীকে। এবার নতুন করে আরেকটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নতুন গান নিয়ে আসছেন আলী হাসান। জানা গেছে, একটি স্মার্টফোনকে ঘিরে নির্মিত এই গানটি প্রকাশিত হবে আগামী ৭ মে।

সূত্র জানায়, স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের আসন্ন সি-সিরিজের নতুন ডিভাইস রিয়েলমি সি১০০আই বাজারে আনার আগে প্রচারণার অংশ হিসেবে এই গানটি তৈরি করেছে। আলী হাসানের বোল্ড এনার্জি ও স্ট্রিট-স্টাইল ঘরানাকে কাজে লাগিয়ে ক্যাম্পেইনটি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার লক্ষ্যেই নির্মিত। ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতি নিয়ে খুব শিগগিরই বাংলাদেশে উন্মোচিত হতে যাচ্ছে রিয়েলমি সি১০০আই। স্মার্টফোনটিতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী টাইটান ব্যাটারি, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুযোগ দেবে।

ডিভাইসটি একবার চার্জে প্রায় ২১ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট করতে সক্ষম। ফলে যারা নিয়মিত স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা দীর্ঘ সময় ধরে কনটেন্ট উপভোগ করেন, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ। নতুন গান প্রকাশের মধ্য দিয়ে রিয়েলমি সি১০০আই-কে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বাজেটবান্ধব এই স্মার্টফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের পাশাপাশি ট্রেন্ড-নির্ভর বিপণন কৌশলের মাধ্যমে নতুন প্রজন্মের মন জয় করতে চায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

আসছে র‍্যাপার আলী হাসানের নতুন গান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত