এই প্রজন্মের কণ্ঠশিল্পী শাপলা পাল এবার প্রথমবারের মতো দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘এনটিভির নিমন্ত্রণে’-এ অংশ নিয়েছেন। এতদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংগীত ও আড্ডা-ভিত্তিক অনুষ্ঠানে অংশ নিলেও এনটিভির কোনো আয়োজনে তাকে আগে কখনো দেখা যায়নি।
গত শনিবার বিকেলে
রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা এই অনুষ্ঠানে অংশ নেন
শাপলা পাল। অনুষ্ঠানটি শিগগিরই চ্যানেলটির পর্দায় প্রচারিত হবে। অনুষ্ঠান প্রসঙ্গে
শাপলা পাল বলেন, এনটিভি তার প্রিয় একটি চ্যানেল। বিশেষ করে ‘এনটিভির নিমন্ত্রণে’ অনুষ্ঠানটি
তিনি নিয়মিত পছন্দ করে দেখেন। এবার প্রথমবার সেখানে অতিথি হয়ে আসতে পেরে তিনি আনন্দিত।
এই পর্বে তিনি মূলত তার মৌলিক গান, সংগীতচর্চা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
অনুষ্ঠানটির আড্ডামূলক ও রেকর্ডেড ফরম্যাট তার কাছে ভালো লেগেছে বলেও জানান তিনি।
সংগীত জীবনে শাপলা
পালের প্রিয় শিল্পীদের তালিকায় রয়েছেন উপমহাদেশের কিংবদন্তি রুনা লায়লা এবং ভারতের
প্রখ্যাত কণ্ঠশিল্পী শিপ্রা বসু। রুনা লায়লার সঙ্গে সরাসরি দেখা না হলেও একদিন সাক্ষাতের
স্বপ্ন দেখেন তিনি। অন্যদিকে শিপ্রা বসুর গাওয়া অনেক গানই তার কাছে বিশেষ অনুপ্রেরণার
উৎস। সাম্প্রতিক সময়ে শাপলা পালের মৌলিক গান ‘শিমির ভেজা পায়ে’ প্রকাশিত হয়েছে, যার
কথা লিখেছেন তারেক আনন্দ এবং সুর করেছেন খায়রুল ওয়াসী।
এছাড়া তিনি প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর গাওয়া ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটির মূল রচয়িতা মোহাম্মদ রফিক উজ্জামান এবং সুরকার আলাউদ্দিন আলী। নতুন এই টেলিভিশন উপস্থিতির মাধ্যমে শাপলা পাল তার সংগীত ক্যারিয়ারে আরও একটি নতুন অভিজ্ঞতা যোগ করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন