শপথ নেওয়ার পর প্রশাসনিক ও দলীয় কাজে ফুল স্পিডে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার প্রথমবারের জন্য সল্টলেকের বিজেপির রাজ্য দপ্তরে পৌঁছন তিনি। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয় গোটা কার্যালয়। ২০৭টি পদ্মফুলের মালা দিয়ে বরণ করা হয় শুভেন্দুকে। কুলো হাতে মহিলাদের ঐতিহ্যবাহী অভ্যর্থনাও ছিল নজরকাড়া।
দলীয় দপ্তরে একপ্রস্থ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেরে সরাসরি নবান্নে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের সূচি রয়েছে তাঁর।
সূত্রের খবর, নবান্নে প্রথমে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এরপর জেলাশাসকদের সঙ্গে আলাদা বৈঠক করার কথা রয়েছে। দিনের শেষ পর্যায়ে পুলিশ প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।
নতুন সরকারের অগ্রাধিকার, প্রশাসনিক রোডম্যাপ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই তিনটি বিষয়ই আজকের বৈঠকগুলির মূল ফোকাস হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন