সংবাদ

দু’দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৭:০৬ পিএম

দু’দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করতে যাচ্ছে ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আগামী ৮ ও ৯ মে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সংস্থার সম্পাদক পীযূষ বড়ুয়া, নির্বাহী সভাপতি কাজল মুখার্জি এবং খায়রুন আনাম কাইয়ুমের তত্ত্বাবধানে উৎসবের চূড়ান্ত প্রস্তুতি চলছে। রবীন্দ্রসংগীতের শাশ্বত সৌন্দর্য ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শিল্পীরা বর্তমানে নিবিড়ভাবে প্রস্তুতি নিচ্ছেন।

প্রস্তুতি প্রসঙ্গে রবীন্দ্রসংগীত শিল্পী তানজিনা তমা জানান, গত দুই সপ্তাহ ধরে উৎসবমুখর পরিবেশে নিয়মিত মহড়া চলছে। তার মতে, এই মহড়ার সময়টি যেন উৎসবের আগেই আরেকটি উৎসব হয়ে ওঠে, যেখানে শিল্পীদের পারস্পরিক শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, শিল্পীরা অডিশনের মাধ্যমে নির্বাচিত হন বলে এই আয়োজন তাদের কাছে এক অনন্য মিলনমেলা। সারা বছর তারা এই বড় উৎসবটির জন্য অপেক্ষা করেন। তাই মূল উৎসবের মতোই মহড়ার সময়টিও তাদের কাছে অত্যন্ত আনন্দের। এবারের উৎসবটি প্রয়াত শিল্পী আশা ভোঁসলে, শাহজাহান হাফিজ এবং মুক্তিযোদ্ধা ও নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রয়াত শিল্পী কলিম শরাফীর জন্মদিনে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ানকে ‘কলিম শরাফী পদক’ ও সম্মাননা প্রদান করা হবে।

আগামী ৮ মে শুক্রবার বিকেল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক। উৎসবে সংস্থার প্রায় ১৫০ জন শিল্পীর পাশাপাশি দেশের বরেণ্য অতিথি শিল্পী, আবৃত্তিকার এবং নৃত্যশিল্পীরাও অংশ নেবেন। প্রতিদিন সকাল ১০টায় প্রাতঃকালীন অধিবেশন এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান অধিবেশনগুলো গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

দু’দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত