বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা-এর জন্য ২০২৬ সালটি হয়ে উঠছে বিশেষ প্রাপ্তির বছর। ইতোমধ্যেই তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার ‘মা পদক ২০২৬’-এ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। আসন্ন বিশ্ব মা দিবস (১০ মে) উপলক্ষে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে এবং অভি মঈনুদ্দীন-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান।
‘মাদিহা মার্সিহা
অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিতব্য এ আয়োজনে ‘গ্রীনভিউ
গলফ রিসোর্ট’ নিবেদিত ‘মা পদক ২০২৬’-এ ভূষিত হবেন ববিতা। চলচ্চিত্রে মায়ের ভূমিকায়
অনবদ্য অভিনয় এবং বাস্তব জীবনে একজন সফল মা হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই
সম্মাননা দেওয়া হচ্ছে। অনুভূতি প্রকাশ করে ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের জন্য তিনি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
তবে একজন মা হিসেবে এই স্বীকৃতি তার কাছে বিশেষ অর্থবহ। একমাত্র ছেলে অনিককে মানুষ
হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাকে ভীষণ আনন্দিত করেছে বলেও জানান
তিনি। উদ্যোক্তা অভি মঈনুদ্দীন বলেন, ববিতা বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি
এবং ব্যক্তিজীবনে একজন গর্বিত মা। দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে তাকে এ সম্মাননার জন্য
নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ‘মা পদক’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন শবনম, দিলারা জামান, আনোয়ারা এবং চিত্রলেখা গুহ। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন, সাংবাদিকতা, ব্যাংকিং, আইন, বিমান বাহিনী ও চিকিৎসা পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ২০ জন গর্বিত মাকে ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন