লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের
প্রতি সরকার গভীর সমবেদনা প্রকাশ করছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ
দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন
ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি নিহতদের পরিবারের
সদস্যদের সঙ্গেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায়
বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার সব পক্ষকে সর্বোচ্চ
সংযম প্রদর্শনের এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লেবাননের
নাবাতিয়ে জেলার যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি
প্রাণ হারান। নিহতরা হলেন: সাতক্ষীরা সদরের বাসিন্দা শফিকুল ইসলাম ও সাতক্ষীরার
আশাশুনি উপজেলার বাসিন্দা মো. নাহিদুল ইসলাম নাহিদ।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান এই সংঘাতের মধ্যে প্রবাসীদের
এমন মৃত্যুতে বাংলাদেশে তাদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন