সংবাদ

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে: স্পিকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:৪৮ পিএম

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে: স্পিকার

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত স্মৃতি জাদুঘরটি যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই জাদুঘর প্রমাণ করবে যে গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে।

আজ মঙ্গলবার (১২ মে) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন: “মাফিয়া শেখ হাসিনা যে তাঁর খুনি বাহিনীকে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, সেই কল রেকর্ড এই জাদুঘরে সংরক্ষিত আছে।” তিনি আরও মন্তব্য করেন যে, এই জাদুঘর যতদিন থাকবে, জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করবে এবং তিনি বাংলাদেশে কলঙ্কিত হয়েই থাকবেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই জাদুঘরকে বাংলাদেশের মানুষের জন্য একটি ‘বিশাল সম্পদ’ হিসেবে অভিহিত করেন। তিনি মনে করেন, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের এক জীবন্ত দলিল হিসেবে কাজ করবে।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, জাদুঘরটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, “আগামী জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্টের ১ তারিখ জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই জুলাই জাদুঘরটি হলো ফ্যাসিস্ট শাসন থেকে জনগণের মুক্তির একটি প্রতিবিম্ব। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরবে।

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে: স্পিকার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত