সংবাদ

ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও মিছিল

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:০৬ পিএম

ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও মিছিল
ঘিওরে ফারিয়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধন। ছবি : সংবাদ

‘অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘিওর উপজেলা ফারিয়ার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘিওরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ঘিওর উপজেলা ফারিয়ার সভাপতি রানা বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. সোহাগ হোসেন ও ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, আসলাম হোসেনসহ আরও অনেকে। 

বক্তারা তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে মর্যাদা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও মিছিল

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

‘অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘিওর উপজেলা ফারিয়ার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘিওরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ঘিওর উপজেলা ফারিয়ার সভাপতি রানা বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. সোহাগ হোসেন ও ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, আসলাম হোসেনসহ আরও অনেকে। 

বক্তারা তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে মর্যাদা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত