পদত্যাগপত্রে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মিয়াত্তাহ ফানবুল্লা সরাসরি লিখেছেন, "পরিবর্তনের জন্য আমরা যে ম্যান্ডেট পেয়েছিলাম, সেই অনুযায়ী দূরদর্শিতা, গতি এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে পারিনি। এমনকি আমরা আমাদের আদর্শ ও বিশ্বাসের জায়গায় অটল থেকে লেবার পার্টির মতো করে দেশ পরিচালনা করতেও ব্যর্থ হয়েছি।" তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে ব্রিটেন এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এবং দেশের মানুষ বড় ধরনের পরিবর্তনের জন্য হাহাকার করছে।
কিয়ার স্টামারের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে ফানবুল্লা চিঠিতে আরও যোগ করেন, "জনগণ বিশ্বাস করে না যে আপনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আর আমিও তা বিশ্বাস করি না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, দেশ ও দলের স্বার্থে সঠিক কাজটি করুন। একটি সুশৃঙ্খল পরিবর্তনের জন্য সময়সীমা নির্ধারণ করুন, যাতে নতুন একটি দল দেশের মানুষকে দেওয়া আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারে।" তার এই আকস্মিক পদত্যাগ এবং কঠোর বক্তব্য স্টামার সরকারের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন