জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু হচ্ছে।
আজ রোববার
(১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর
নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। আদালত সূত্রে জানা
গেছে, নিয়মানুযায়ী প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তিতর্ক পেশ করবে এবং পরবর্তীতে
আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে।
মামলার অন্য
আসামিরা হলেন: আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার
প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ
সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ
সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে, গত
বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। এরপর
চলতি বছরের ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার
শুরু হয়। দীর্ঘ শুনানির পর গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
প্রসিকিউশনের
অভিযোগে বলা হয়েছে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে এই আসামিরা সমন্বিতভাবে
নির্দেশনা, প্ররোচনা এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের
রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তোলা, সহিংসতার নীলনকশা তৈরি, সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন
এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের পেছনে তাদের সরাসরি ভূমিকা ছিল।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন