ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাব-কে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (১৬ মে) তাকে দেশ থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার অভিবাসন প্রশাসন এক বিবৃতিতে জানায়, কলম্বীয়
নাগরিক অ্যালেক্স সাব যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, যা
ইতিমধ্যেই জনসমক্ষে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই তাকে
ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলম্বিয়ায় জন্ম নেওয়া এই প্রভাবশালী ব্যবসায়ী ভেনেজুয়েলার
বামপন্থী নেতা হুগো শ্যাভেজের শাসনের (১৯৯৯ থেকে ২০১৩ সাল) শেষ দিকে দেশটির সরকারের
সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তিনি ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরো সরকারের
একটি বিশাল আমদানি নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব পান।
অ্যালেক্স সাবের বিরুদ্ধে নিকোলাস মাদুরো এবং তাঁর সরকারের
প্রধান মধ্যস্থতাকারী ও অর্থপাচারকারী হিসেবে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মাদুরো
সরকারের পক্ষে এসব কাজ করার পুরস্কার হিসেবে তাকে ভেনেজুয়েলার নাগরিকত্ব ও একটি কূটনৈতিক
পাসপোর্টও দেওয়া হয়েছিল।
এর আগে, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ২০২০ সালে আফ্রিকার
দেশ কেপ ভার্দেতে প্রথমবার গ্রেফতার হন অ্যালেক্স সাব। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে
তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। এবার আবারও তাকে মার্কিন প্রশাসনের হাতে
তুলে দিল ভেনেজুয়েলা।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন