সংবাদ

ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪১ পিএম

ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের যাবতীয় কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ রোববার (১৭ মে) এই রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী বৃহস্পতিবার (২১ মে) আদেশের জন্য দিন ধার্য করেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান গণমাধ্যমকে বলেন, "অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের স্বার্থে এই রিট করা হয়েছে। তারা এই ১৮ মাসে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল।"

তিনি আরও যোগ করেন, "‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ (তদন্ত কমিশন আইন) অনুযায়ী একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন হওয়া এখন বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও কেউ এসে এভাবে ওভারথ্রো (ক্ষমতাচ্যুত) করতে না পারে।" তিনি জানান, আদালত দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার এই বিষয়ে আদেশের দিন রেখেছেন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, "উক্ত সময়ে যা কিছু ঘটেছে, আমরা তার একটি সামগ্রিক ও নিরপেক্ষ তদন্ত চেয়েছি। তদন্তটি ঠিক কীভাবে পরিচালিত হবে, তা সরকারই নির্ধারণ করবে।"

তিনি আরও জানান, শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছেন, ‘আমি একটু জেনে আসি।’ অর্থাৎ, এই বিষয়ে তিনি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা ইনস্ট্রাকশন নেবেন। রিটকারী পক্ষও চায় অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা নিয়েই আগামী বৃহস্পতিবার আদালতে আসুক।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত