রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একাংশ। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় ঢাকা ও অন্যান্য গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের মতামত বা কোনো নির্বাচন ছাড়াই রোববার (১৭ মে) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শ্রমিকদের দাবি, নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা করা হয়নি। এই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
সকাল থেকে রাজশাহীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাস ছেড়ে যাচ্ছে না। কাউন্টারগুলো বন্ধ থাকায় দূর-দূরান্তের যাত্রীরা ফিরে যাচ্ছেন। সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে এসে দেখি সব বন্ধ। আগে থেকে জানলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’
এর আগে গত ২৩ এপ্রিল এই ইউনিয়নের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের ২ পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফেডারেশনের পক্ষ থেকে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, ‘বাস বন্ধ হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কমিটি মানতে না চেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
শ্রমিকেরা জানিয়েছেন, নতুন ঘোষিত এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন