সংবাদ

কালিয়াকৈরে কলেজের সভাপতি পদ নিয়ে অসন্তোষ

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৫৮ পিএম

কালিয়াকৈরে কলেজের সভাপতি পদ নিয়ে অসন্তোষ
সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সভাপতি না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ১ ব্যক্তিকে পুনরায় সভাপতি করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম এর আগে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির পদ দখল করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় একই পদে বহাল থাকতে তিনি ওপর মহলে জোর তদবির শুরু করেছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বিক্ষুব্ধ অভিভাবকদের দাবি, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তারা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দেখতে চান না। এমন ব্যক্তি সভাপতির পদে বসলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সুনাম নষ্ট হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মো. বাদল হোসেন, জামাল খান, আমজাদ হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান ও অনিক হোসেনসহ অনেকে। বক্তারা অবিলম্বে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে সভাপতি মনোনীত করার জোর দাবি জানান। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

কালিয়াকৈরে কলেজের সভাপতি পদ নিয়ে অসন্তোষ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ১ ব্যক্তিকে পুনরায় সভাপতি করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম এর আগে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির পদ দখল করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় একই পদে বহাল থাকতে তিনি ওপর মহলে জোর তদবির শুরু করেছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বিক্ষুব্ধ অভিভাবকদের দাবি, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তারা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দেখতে চান না। এমন ব্যক্তি সভাপতির পদে বসলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সুনাম নষ্ট হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মো. বাদল হোসেন, জামাল খান, আমজাদ হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান ও অনিক হোসেনসহ অনেকে। বক্তারা অবিলম্বে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে সভাপতি মনোনীত করার জোর দাবি জানান। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত