সংবাদ

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:০৪ পিএম

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের মৃত্যু
নিহত আমিনুর রহমানের নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারি ছবি : সংবাদ

সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সুন্দরবনের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আকসেদ গাজীর ছেলে।

নিহতের সঙ্গী ও স্থানীয় জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। ভয়ে জেলেরা কাছে না গেলে বনরক্ষীরা গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বনবিভাগের কর্মকর্তারা জানান, বিষয়টি তারা শুনেছেন এবং বর্তমানে তদন্ত চলছে। বনবিভাগের একজন কর্মকর্তা বলেন, “সুন্দরবনে বর্তমানে বনদস্যু দমনে বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর যৌথ অভিযান চলছে। প্রকৃত ঘটনা কী, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, “ঘটনাটি আমি খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ এবং শ্যামনগরের ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর রাখছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত