সংবাদ

শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:০৯ পিএম

শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

পর্দা উঠছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসরের। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

এবারের উৎসবের উদ্বোধন হচ্ছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরি–র রোমান্টিক কমেডি দ্য ইলেকট্রিক কিস প্রদর্শনের মাধ্যমে। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এবার অংশ নিচ্ছেন ২১ জন নির্মাতা। সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে রয়েছেন বিশ্ব চলচ্চিত্রের কয়েকজন কিংবদন্তি নির্মাতা। তাদের মধ্যে আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাভলিকোভস্কি।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হবে হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ। চলচ্চিত্রটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আগ্রহ দেখা যাচ্ছে।

গত কয়েক আসরের তুলনায় এবার হলিউডনির্ভরতা কিছুটা কমিয়ে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার চলচ্চিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মূল প্রতিযোগিতায় একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা দ্য ম্যান আই লাভ আশির দশকের নিউইয়র্কের এইডস সংকটকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটি ইতোমধ্যেই সমালোচক ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এবারের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ফিয়র্ড, যা নির্মাণ করেছেন ক্রিস্টিয়ান মুঙ্গিউ। এছাড়া রয়েছে ফাদারল্যান্ড, প্যারালাল টেলস, অল অব আ সাডেন এবং শিপ ইন দ্য বক্স।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এবারের কান উৎসবে রাজনৈতিক বাস্তবতা, মানবিক সংকট, ব্যক্তিগত সম্পর্ক ও সমসাময়িক সামাজিক পরিবর্তনের বিষয়গুলো বিভিন্ন নির্মাতার চলচ্চিত্রে গুরুত্ব পেয়েছে। ফলে ৭৯তম আসরটি শুধু তারকাদের উপস্থিতির জন্য নয়, বরং বৈচিত্র্যময় গল্প ও নির্মাণশৈলীর কারণেও বিশেষভাবে আলোচিত হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত