দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক, তার স্ত্রী তহুরা হক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার
মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির
ফয়েজ সোমবার এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন
গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি
নিশ্চিত করেছেন।
দুদকের
করা অবৈধ সম্পদ অর্জনের
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক এমপি এনামুল হক
ও তার স্ত্রী তহুরা
হকের আয়কর নথি জব্দ
করার এই আবেদনটি করেন
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী
পরিচালক মিনহাজ বিন ইসলাম।
আবেদনে
তিনি উল্লেখ করেন, “মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি এনামুল হক ও তহুরা
হকের ২০০৮-০৯ থেকে
২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত
আয়কর নথির স্থায়ী অংশ
ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র জব্দ
করা দরকার।”
উল্লেখ্য,
আওয়ামী লীগের টিকিটে তিনবারের সাবেক এমপি এনামুল হকের
বিরুদ্ধে গত বছরের ২৯
এপ্রিল এবং ৩০ এপ্রিল
তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা
করে দুদক। সরকার পতনের পর গত ১৬
সেপ্টেম্বর ঢাকা থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
একই
দিনে আদালতে আরেকটি শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের
আদেশও দেন একই বিচারক।
এই মামলার তদন্ত কর্মকর্তা মিনহাজ বিন ইসলামও আদালতে
আবেদন জানিয়ে বলেন, “মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের নামীয় মূল আয়কর নথির
২০০৮-২০০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত
আয়কর নথির স্থায়ী অংশ
ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা
তথ্য জব্দ করা একান্ত
প্রয়োজন।”
প্রসঙ্গত,
প্রায় ১৯ কোটি টাকার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১২
ডিসেম্বর পলক ও তার
স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। এই আদেশের ফলে
আসামিদের অবৈধ সম্পদের উৎস
অনুসন্ধানে বড় অগ্রগতি হবে
বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন