বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।
সোমবার (১৮ মে) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের হাইকমিশনার।
এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ, সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংসদের বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডেরেক লোহ ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা সৃষ্টির আশা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এসময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন