সংবাদ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৩৬ পিএম

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
উত্তেজনার পর শান্ত রয়েছে গোয়াইনঘাট সীমান্ত। ছবি : সংবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিজিবির তাৎক্ষণিক ও জোরালো প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। কোনো উসকানি ছাড়াই চালানো এই গুলির জবাবে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি ছোড়েন। তবে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। বিজিবির যথাযথ জবাবের মুখে ভারতীয় বাহিনী পিছু হটেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিজিবির তাৎক্ষণিক ও জোরালো প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। কোনো উসকানি ছাড়াই চালানো এই গুলির জবাবে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি ছোড়েন। তবে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। বিজিবির যথাযথ জবাবের মুখে ভারতীয় বাহিনী পিছু হটেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত