সংবাদ

ঈদুল আজহায় নৌপথে যাত্রী ও পশুবাহী ট্রলারের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ নৌ পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:১৬ পিএম

ঈদুল আজহায় নৌপথে যাত্রী ও পশুবাহী ট্রলারের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ নৌ পুলিশ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহন নিরাপদ করতে আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই কথা জানানো হয়। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নদী তীরবর্তী পশুর হাট, পশুর চামড়া পরিবহন, নৌ ঘাটের নিরাপত্তা এবং চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চ ও স্পীডবোটে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
​মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, "আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে যাত্রী ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ।"
ঘরমুখো মানুষের ঈদ যাত্রা আনন্দময় ও নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে যাওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, "অতিরিক্ত যাত্রী পরিবহন করা হতে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে।"
সভায় তিনি নৌ পথের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট অঞ্চলের সিনিয়র অফিসারদের সার্বক্ষণিক নৌ পথে থাকার কঠোর নির্দেশনা দেন। সেই সাথে নদীতে কোনো ধরনের ত্রুটিযুক্ত যানবাহন যাতে চলাচল করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন। সবশেষে তিনি নৌপথ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।
​এই মতবিনিময় সভায় নৌপথের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজিরা, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার, কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার, লালবাগ জোনের এডিসি (ট্রাফিক), ডিএমপি হেডকোয়ার্টার্সের এসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি এই সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঈদুল আজহায় নৌপথে যাত্রী ও পশুবাহী ট্রলারের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ নৌ পুলিশ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত