ময়মনসিংহ বিভাগে প্রতি ৭ জন বাসিন্দার মধ্যে একজন ব্র্যাকের নানামুখী সেবা পাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, দুর্যোগ মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী। তিনি বলেন, ‘ব্র্যাক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে। এভাবে সরকারি-বেসরকারি পর্যায় থেকে সবাই মিলে কাজ করলে বাংলাদেশ সমৃদ্ধ হবে।’ সীমান্তে মাদকের বিস্তার রোধে যুবসমাজকে মাদকমুক্ত করতে ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ব্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক মো. লিয়াকত আলী বিভাগের উন্নয়ন কার্যক্রম, আগামী ৫ বছরের পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত প্রতিনিধিরা ব্র্যাককে জনসেবামূলক আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ৪,৮৩০ জন কর্মী কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন, যাদের মধ্যে ৫০ শতাংশই নারী। বিভাগে ১৫৮টি সামাজিক উন্নয়ন কর্মসূচি কার্যালয় এবং ৬ টি সামাজিক ব্যবসা উদ্যোগ কার্যালয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উম্মে হাবীবা মীরা। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির প্রধান মাসুমা বিল্লাহসহ স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন