সংবাদ

৫ টাকার নতুন নোট বাজারে, দেখতে কেমন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৩২ পিএম

৫ টাকার নতুন নোট বাজারে, দেখতে কেমন
ছবি : সংগৃহীত

বাজারে এসেছে পাঁচ টাকার নতুন নোট। নোটের এক পিঠে তারা মসজিদ, শাপলা আর পাতা। অন্য পিঠে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি। নোটটির রং হালকা গোলাপি।

মঙ্গলবার (১৯ মে) অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নোট মঙ্গলবার থেকে বাজারে ছাড়া হয়েছে।

প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন এ নোট চালু হওয়ার পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চলবে।

নতুন পাঁচ টাকার নোটের আকার ১১৭ মিলিমিটার x ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ ও ঢাকার ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। আর পেছনভাগে রয়েছে গ্রাফিতি-২০২৪-এর ছবি।

নতুন নোটে বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘5’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে।

নোটের বাঁ দিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের অংশে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ মাইক্রোপ্রিন্ট হিসেবে মুদ্রিত রয়েছে।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের ‘নমুনা নোট’ও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। মুদ্রা সংগ্রাহকরা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে এই নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

পুরনো সব নোট ও মুদ্রার পাশাপাশি এবার হাত বদল হবে নতুন এই পাঁচ টাকার নোটও। তবে নোট যতই বদলাক, এর মূল্য পাঁচ টাকা সঙ্গেই থাকছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

৫ টাকার নতুন নোট বাজারে, দেখতে কেমন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত