সংবাদ

সিলেটে ৭২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:০৩ পিএম

সিলেটে ৭২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে বিজিবির অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের একাংশ। ছবি : সংবাদ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও পান্থুমাই সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, মোবাইলের ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরোনো চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা-পাতা, সুপারি ও সাবান জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ দেশি শিং মাছ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়েছে। এসব পণ্যের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সিলেটে ৭২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও পান্থুমাই সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, মোবাইলের ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরোনো চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা-পাতা, সুপারি ও সাবান জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ দেশি শিং মাছ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়েছে। এসব পণ্যের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত