সংবাদ

ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ৬

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:২৩ পিএম

ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ৬
ছবি : সংবাদ

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গরুবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে ইয়াসিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোটরসাইকেলটির চালক ছিলেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জ থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যান এবং ট্রাক ও মোটরসাইকেলে থাকা আরও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকটিতে থাকা আটটি গরুর কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ৬

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গরুবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে ইয়াসিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোটরসাইকেলটির চালক ছিলেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জ থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যান এবং ট্রাক ও মোটরসাইকেলে থাকা আরও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকটিতে থাকা আটটি গরুর কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত