সংবাদ

​দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০১:১৩ পিএম

​দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

​আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার (৮ জুন) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

​রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু (বর্ষা) ইতিমধ্যেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে।

​গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

​এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৫১ মিলিমিটার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

​দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত