যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম যুদ্ধাবস্থা ও রাজনৈতিক উত্তেজনার মাঝেই বিশ্বকাপের উদ্দেশ্যে মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে দলটি এই সীমান্ত শহরে পৌঁছায়। শহরটি মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ঠিক বিপরীত পাশে মেক্সিকো সীমান্তে অবস্থিত।
দুই দেশের মধ্যকার চরম রাজনৈতিক বৈরিতার কারণে শেষ মুহূর্ত
পর্যন্ত ফুটবলারদের ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত ওয়াশিংটন ইরানি
ফুটবলারদের মার্কিন ভিসা দিলেও, দলের প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি
জানিয়েছে।
শুরুতে ইরান ফুটবল দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মূল
বেস ক্যাম্প করার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে—এমন আশঙ্কায় তারা শেষ
মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প করার কথা ভাবছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের
পক্ষ থেকে সব খেলোয়াড়কে ভিসা দেওয়া হলেও ম্যানেজমেন্ট ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্টাফরা
ভিসা পাননি। ফলে বাধ্য হয়েই অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর সীমান্ত
শহর তিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান দল।
চলতি বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। গ্রুপ পর্বে তাদের
প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের
বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে
বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। আর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের
বিপক্ষে মাঠে নামবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন