সংবাদ

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০২:১১ পিএম

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের তৈরি ওষুধ এখন বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এখন দেশে টিকা (ভ্যাকসিন) উৎপাদন করতে পারলে এই রপ্তানির পরিসর আরও বৃদ্ধি পাবে। ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।"

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসন্ন ডেঙ্গু মৌসুমে রোগীদের চিকিৎসার সুবিধার্থে 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ' (বিএপিআই)-এর পক্ষ থেকে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছি যে, আমাদের কাজের শাখাগুলো বাড়াতে হবে এবং অনেকগুলো নতুন জানালা খুলতে হবে। কারণ বহুমুখী কর্মপরিকল্পনা ছাড়া একটি মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না।"

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "সামনে ডেঙ্গু মৌসুম আসছে এবং সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। ডেঙ্গু মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা, চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরিতে কাজ চলছে। পাশাপাশি যারা আক্রান্ত হবেন, তারা যাতে যথাযথ চিকিৎসা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।"

তিনি আরও যোগ করেন, "গত তিন মাসে দেশের স্বাস্থ্যখাতে কৌশলগত বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা সবাই দেশের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত